The 4 Pillars of DCPCA
Our community thrives on four enduring values that guide all our cultural celebrations and philanthropic activities.
ডিসিপিসিএ-র ৪টি মূল স্তম্ভ
আমাদের সমাজ ৪টি চিরায়ত মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত, যা আমাদের প্রতিটি সাংস্কৃতিক উৎসব ও মানবিক সেবাকর্মের দিকনির্দেশক।
1. Connect
Welcoming new Bengali families settling along OMR, Sholinganallur, Medavakkam, and across Chennai. Building deep friendships through community picnics, sports tournaments, and ladies' cultural addas.
১. সংযোগ
ওএমআর, শোলিঙ্গানাল্লুর, মেদাভাক্কামসহ চেন্নাইয়ের নানা প্রান্তে
সদ্য আগত প্রবাসী বাঙালি পরিবারগুলিকে আমাদের বৃহৎ পরিবারে স্বাগত জানানো — আর পূজা পার্বন, পারিবারিক বনভোজন,
আনন্দমুখর ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডার মধ্য দিয়ে গড়ে তোলা সৌহার্দ্য ও আত্মিক বন্ধনের
এক পরিসর।
প্রবাসে কেউ একা নন — এই অনুভূতির প্রচার করাই ডিসিপিসিএ-র অঙ্গীকার।
2. Celebrate
Hosting grand cultural celebrations including the 6-day Sharadotsav Durga Puja, Kali Puja, Saraswati Puja with children's Haate Khori, and Poila Boishakh (Bengali New Year).
২. উৎসব উদযাপন
ছয় দিনব্যাপী শারদোৎসব দুর্গাপূজা থেকে শুরু করে ভক্তি ও নিষ্ঠায় শ্যামাপূজা, শিশুদের হাতেখড়ির পবিত্র মুহূর্তে সরস্বতী পূজা এবং আনন্দ-উচ্ছ্বাসে ভরা পয়লা বৈশাখ (বাংলা নববর্ষ) — বছরজুড়ে বাংলার চিরন্তন উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসের মাটিতে সযত্নে উদযাপনের আয়োজন।
3. Preserve
Preserving our language, classical arts, and timeless traditions through children's Bengali language reading clubs, Rabindra Sangeet choral groups, drama productions, and heritage exhibitions.
৩. সংরক্ষণ
বাংলা সাহিত্য পাঠের আসর, সমবেত রবীন্দ্রসঙ্গীত চর্চা, নাট্যোৎসব ও সাংস্কৃতিক প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ ভাষা, ধ্রুপদী শিল্প ও লোকসংস্কৃতির চিরন্তন ঐতিহ্যকে নতুন প্রজন্মের হৃদয়ে সযত্নে ধারণ করে যাওয়া।
4. Contribute
Creating concrete avenues for social impact: student scholarships, meal sponsorships for Vishranthi Old Age Home, medical support for cancer patients, and educational drives for New Hope Children.
৪. সমাজকল্যাণ
মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান, ‘বিশ্রান্তি ওল্ড এজ হোম’-এর নিরাশ্রয় প্রবীণ আবাসিকদের অন্নসংস্থানে সহায়তা, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় পাশে দাঁড়ানো এবং ‘নিউ হোপ’-এর শিশুদের শিক্ষার অগ্রযাত্রায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করা।
Past Social Outreach & Community Drives
Dakshin Chennai Prabasi Cultural Association actively channels community goodwill toward child welfare, elder care, and national integration across South Chennai.
বিগত জনসংযোগ ও সমাজকল্যাণমূলক উদ্যোগ
দক্ষিণ চেন্নাই প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন শিশু কল্যাণ, প্রবীণ নাগরিক কল্যাণ এবং সামাজিক সংহতি রক্ষায় নিরন্তর সক্রিয়।
New Hope & New Life Children Home Drive
নিউ হোপ অ্যান্ড নিউ লাইফ চিলড্রেনস হোম শিশুকল্যাণ উদ্যোগ
Perumbakkam is home to over 100+ children (aged 3 to 20 years) residing at New Hope & New Life Home. DCPCA members and volunteers come together to fulfill essential daily living and educational needs by donating monthly groceries, school supplies, towels, bed sheets, floor mats, and 2 ceiling fans, bringing smiles and holistic care to the children.
পেরুম্বাক্কামের নিউ হোপ অ্যান্ড নিউ লাইফ হোমে ১০০ জনেরও বেশি শিশু ও কিশোর (বয়স ৩ থেকে ২০ বছর) বসবাস করে। ডিসিপিসিএ-র সদস্য ও স্বেচ্ছাসেবকরা একত্রিত হয়ে তাদের জন্য মাসিক মুদি সামগ্রী, শিক্ষা উপকরণ, তোয়ালে, বিছানার চাদর, ফ্লোর ম্যাট এবং ২টি সিলিং ফ্যান অনুদান দিয়ে তাদের দৈনন্দিন প্রয়োজন ও শিক্ষার পথ সুগম করেছেন।
Vishranthi Home for Aged Destitute Women
বিশ্রান্তি বৃদ্ধাশ্রম (নিরাশ্রয় প্রবীণাদের নিবাস)
Sharing festive joy with the elderly mothers and destitute women at Vishranthi Home, Palavakkam. On the auspicious occasion of Vijaya Dashami, DCPCA sponsored a full day of wholesome meals for all residents. Mr. Jayapal Menon (Secretary, DCPCA) and the CSR team visited the home in person, handed over the contribution cheque, and spent heartfelt moments in fellowship and care.
পালাভাক্কামের "বিশ্রান্তি হোম"-এর নিরাশ্রয় প্রবীণ মায়েদের সঙ্গে উৎসবের আনন্দ ও ভালোবাসা ভাগ করে নেওয়া DCPCA-র মানবিক উদ্যোগগুলির অন্যতম। শুভ বিজয়া দশমী উপলক্ষে ডিসিপিসিএ-র পক্ষ থেকে হোমের সকল আবাসিকের জন্য সারাদিনের পুষ্টিকর আহারের ব্যবস্থা করা হয়।
ডিসিপিসিএ-র সম্পাদক শ্রী জয়পাল মেনন এবং সমাজকল্যাণ দলের প্রতিনিধিবৃন্দ সশরীরে উপস্থিত হয়ে অনুদানের চেক হস্তান্তর করেন এবং প্রবীণ মায়েদের সঙ্গে আন্তরিক সময় কাটান। তাঁদের মুখের হাসি, স্নেহের স্পর্শ ও আশীর্বাদে সেই দিনটি হয়ে ওঠে ভালোবাসা ও মানবিকতার এক স্মরণীয় মুহূর্ত।
One India, One DCPCA!! Independence Day Drive
এক ভারত, এক ডিসিপিসিএ!! স্বাধীনতা দিবস উদযাপন
In a spirited display of patriotism and unity, Dakshin Chennai Prabasi Cultural Association organized a flagship "One India, One DCPCA" drive to commemorate India's Independence Day. Uniting diverse cultural communities, diaspora families, and youth across South Chennai in patriotic songs, tricolor tributes, cultural exchange, and mutual social support.
দেশপ্রেম ও জাতীয় সংহতির এক উজ্জ্বল বার্তা নিয়ে ভারতের স্বাধীনতা দিবসে দক্ষিণ চেন্নাই প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশনের “One India, One DCPCA” উদ্যোগ। দক্ষিণ চেন্নাইয়ের বহুভাষিক ও বহুসাংস্কৃতিক সম্প্রদায়, প্রবাসী পরিবার এবং তরুণ প্রজন্মকে দেশাত্মবোধক গান, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং সাংস্কৃতিক বিনিময়ের এক সুন্দর মেলবন্ধনের মধ্য দিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা হয়।
Support DCPCA Social Outreach & Seva Programs
Your contributions directly fund wholesome meals for elderly residents at Vishranthi Home, groceries and study essentials for 100+ children at New Hope Home, and emergency humanitarian relief.
স্বচ্ছ সামাজিক অনুদানডিসিপিসিএ-র জনসংযোগ ও সমাজকল্যাণ উদ্যোগে সহায়তা করুন
আপনার দান সরাসরি বিশ্রাম্ভি হোমের প্রবীণাদের আহার, নিউ হোপ হোমের ১০০+ শিশুর পড়াশোনা ও খাদ্য সামগ্রী এবং মানবিক জরুরি ত্রাণ তহবিলে ব্যবহৃত হয়।
For donation receipts, voluntary contributions, or further clarifications, please reach out to our team:
অনুদানের রসিদ, স্বেচ্ছা অনুদান বা যেকোনো অনুসন্ধানের জন্য আমাদের সমন্বয়কদের সাথে যোগাযোগ করুন: